২১/০১/২০২৬, ১৫:৫০ অপরাহ্ণ
26 C
Dhaka
২১/০১/২০২৬, ১৫:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কৃতি স্যাননই হচ্ছেন ‘লেডি ডন’-এর সম্ভাব্য মুখ!

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডন থ্রি’ নিয়ে ইতোমধ্যেই দর্শকমহলে ব্যাপক আলোচনা চলছে। রণবীর সিংয়ের প্রধান চরিত্রে অভিনয়ের খবর নিশ্চিত হলেও, তার বিপরীতে নায়িকা কে হবেন—এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে এই চরিত্রে কিয়ারা আডবাণীর থাকার কথা থাকলেও, তার অন্তঃসত্ত্বা হওয়ায় তিনি সিনেমাটি থেকে সরে দাঁড়ান।

এরপর শুরু হয় নতুন মুখ নিয়ে গুঞ্জন। শোনা যাচ্ছে, এবার সেই চরিত্রে কৃতি স্যাননকে দেখা যেতে পারে। তাকে পরিচালক ফারহান আখতারের অফিসের সামনে দেখা যাওয়ার পর থেকে এই ধারণা আরও জোরালো হয়েছে।

সম্প্রতি মুম্বইয়ে বোন নূপুর স্যাননের সঙ্গে দেখা গিয়েছিল কৃতিকে, যেখানে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তিনি। তাকে যখন ‘লেডি ডন’ বলে সম্বোধন করা হয়, তখন লাজুক এক হাসি দিয়ে কিছু না বলেই সরে যান। সেই হাসিই যেন ইঙ্গিত দেয়, তিনিই হতে যাচ্ছেন পরবর্তী ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির গুরুত্বপূর্ণ চরিত্র।

এনএ/

দেখুন: আবু সালেম: বলিউডের প্রকৃত ডন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন