০৯/১২/২০২৫, ১৭:৪৫ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/১২/২০২৫, ১৭:৪৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ডিসেম্বরের হলিউড সিনেমা

নভেম্বর মাস শেষ হতে না হতেই সিনেমা দুনিয়ায় যেন শুরু হয়েছে নতুন উন্মাদনা। গত মাসে উইকড ও জুটোপিয়া ২-এর মতো আলোচিত ছবি মুক্তির পর দর্শকদের প্রত্যাশা এখন আরও উঁচুতে। ঠিক সে সময়েই ডিসেম্বর হাজির হয়েছে একগুচ্ছ বহুল প্রতীক্ষিত সিনেমা।

বিজ্ঞাপন

ফাইভ নাইটস অ্যাট ফ্রেডিস ২

এ সিনেমাটি ২০২৩ সালের ব্লকবাস্টার চলচ্চিত্রের সিক্যুয়েল, যা অত্যন্ত জনপ্রিয় ভিডিও গেম থেকে অনুপ্রাণিত। এ ছবি ফ্রেডি ফাজবেয়ারের পিৎজার পেছনের গল্পকে আরও অন্বেষণ করতে চলেছে। চলতি বছরের ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ভৌতিক সিনেমাটি। ছবিটি নির্মাণ করেছেন পরিচালক এমা তাম্মি। এতে অভিনয় করেছেন জোশ হাচারসন, এলিজাবেথ লেইল, পাইপার রুবিওসহ আরও অনেকে।

হান্ড্রেড নাইটস অব হিরো

এ ঐতিহাসিক ফ্যান্টাসি রোমান্স ঘরানার সিনেমাটি এমন এক নারীর গল্প বলে, যার স্বামী তার বিশ্বাসযোগ্যতা যাচাই করার জন্য ১০০ দিনের পরীক্ষা নেন, যা তাকে একটি জটিল প্রেম ত্রিভুজে ফেলে। এ বছরের ৫ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পেতে চলেছে এই ছবি, যা আবেগ, নাটক এবং রহস্যের জটিল সমীকরণ উপস্থাপন করতে চলেছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জুলিয়া জ্যাকম্যান। অভিনয় করেছেন সাফিয়া ওকলি-গ্রিন, রিচার্ড ই গ্রান্ট, জোশ কাউডেরিসহ আরও অনেকে।

ফ্যাকহ্যাম হল

এই কমেডি ধাঁচের চলচ্চিত্রটি একজন চোরের গল্প ঘিরে আবর্তিত, যে ভুলবশত একটি ইংরেজ জমিদারের বাড়িতে প্রবেশ করে এবং সেখানে বাড়ির মালকিনের সঙ্গে গোপন প্রেমের জটিল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে। আর এভাবেই এগোতে থাকে সিনেমাটি। ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। সিনেমাটি নির্মাণ করেছেন জিম ও’হ্যানলন। চলচ্চিত্রটিতে অভিনয় করছেন, টম ফেল্টন, ড্যামিয়ান লুইস, থমাসিন ম্যাকেঞ্জিসহ আরও অনেকে।

অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ

অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ এ বছরের অন্যতম সর্বাধিক প্রতীক্ষিত সিনেমা আর দর্শকরা সারা বছর উদগ্রীব হয়ে অপেক্ষা করছে এ ছবি মুক্তির। অবশেষে চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে চলতি বছরের ১৯ ডিসেম্বর। জেমস ক্যামেরনের পরিচালনায় নির্মিত এ মহাকাব্যিক অ্যাডভেঞ্চারে এবার ন্যাভি ও প্যান্ডোরা গ্রহের জগতে নতুন মাত্রা যোগ হতে চলেছে। এতে অভিনয় করেছেন কেট উইন্সলেট, স্টিফেন ল্যাং, এডি ফ্যালকোসহ আরও অনেকে।

পড়ুন- জেলার ২: কিং খান এর ক্যামিও

দেখুন- সেন্টমার্টিনগামী পর্যটকদের উপচে পড়া ভিড় | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন