১১/১২/২০২৫, ১৫:০৭ অপরাহ্ণ
26 C
Dhaka
১১/১২/২০২৫, ১৫:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের মৃত্যু

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে । এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৩৪ জন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৭১ জন, খুলনা বিভাগে বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৯ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৯০১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৭২ হাজার ৩৮৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

পড়ুন: নো হাংকি পাংকি, নির্বাচনের আগে গণভোট লাগবেই: তাহের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন