১১/১২/২০২৫, ১৫:২৩ অপরাহ্ণ
26 C
Dhaka
১১/১২/২০২৫, ১৫:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ভর্তি ৪১০

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১০ জন। তবে, এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। শুক্রবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯৩ জন, ঢাকা উত্তর সিটিতে ১০২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮ জন ও ময়মনসিংহ বিভাগে ৩১ জন ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ৪৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯০ হাজার ৬৫২ জন।

পড়ুন: খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় : মির্জা ফখরুল 

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন