তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন প্রক্রিয়া বন্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তার প্রশাসন এই প্রক্রিয়াটি বন্ধ করার জন্য কাজ করবে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থা পুনরায় স্বাভাবিক অবস্থায় ফেরাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ জানান, তিনি ‘অ-নাগরিকদের’ জন্য সব ধরনের ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করবেন। তিনি আরও বলেন, তিনি ‘যারা দেশের শান্তি নষ্ট করে, তাদের নাগরিকত্ব বাতিল করবেন’ এবং ‘যে কোনো বিদেশিকে’ বহিষ্কার করবেন যদি তারা ‘রাষ্ট্রের জন্য বোঝা হয়, নিরাপত্তার ঝুঁকি তৈরি করে, বা পশ্চিমা সভ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়’।
পড়ুন: মালয়েশিয়ায় শোষণ ও নির্যাতনের শিকার বাংলাদেশি শ্রমিকরা: এইচআরডব্লিউ
আর/

