১৩/০১/২০২৬, ২১:৩৭ অপরাহ্ণ
19 C
Dhaka
১৩/০১/২০২৬, ২১:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাত

দেড় মাসের ব্যবধানে ফের সংঘাত শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই বৈরী প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। সংঘাতে এ পর্যন্ত কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন। সংঘাত হয়েছে সীমান্তবর্তী একটি বিবাদপূর্ণ অঞ্চল নিয়ে। 

বিজ্ঞাপন

ব্যাংককের দাবি, অঞ্চলটি দেশটির সা কায়েও প্রদেশের বান নং ইয়া কায়েও গ্রামের অংশ। অন্যদিকে নমপেনের দাবি, অঞ্চলটি কম্বোডিয়ার বানথায়ে মিনচে প্রদেশের প্রিয়ে চ্যান গ্রামের অন্তর্গত। 

এক বিবৃতিতে থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকালে কম্বোডিয়া থেকে প্রায় ২০০ মানুষ লাঠি ও পাথর হাতে সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডের সীমানায় এসে সীমান্তরক্ষীদের আক্রমণ করে। এ সময় তাদের থামাতে টিয়ার গ্যাসের শেল, লাঠি, রবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে সীমান্তরক্ষী বাহিনী ও দাঙ্গা পুলিশ।

পড়ুন: গাজায় গণহত্যার বিরুদ্ধে ইতালীতে এক যোগে প্রতিবাদ

দেখুন: ভাগ হচ্ছে গাজা? একসঙ্গে বসছেন ট্রাম্প নেতানিয়াহু! |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন