২১/০১/২০২৬, ৯:৪২ পূর্বাহ্ণ
19 C
Dhaka
২১/০১/২০২৬, ৯:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতকে টপকে গেল পাকিস্তান, বাংলাদেশ কোথায়?

এশিয়া কাপের ফাইনাল হারের ব্যথা নিয়ে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে নেমেছিল পাকিস্তান। যেখানে চতুর্থ দিনেই জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। লাহোর টেস্টে প্রোটিয়াদের ৯৩ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে বাবর-রিজওয়ানরা। আর এই জয় দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ভারতকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করেছে পাকিস্তান।

লাহোর টেস্টে আগে ব্যাট করতে নেমে ৩৭৮ রান তুলেছিল পাকিস্তান। আর প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছিল ২৬৯ রান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১৬৭ রানে অলআউট হলে ২৭৭ রানের লক্ষ্য পায় প্রোটিয়া। কিন্তু জবাব দিতে নেমে সফরকারীরা ১৮৩ রানে আউট হলে ৯৩ রানের জয় পায় পাকিস্তান।

দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নোমান আলী। প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট শিকার করেছেন তিনি।

এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে পাকিস্তানের পয়েন্ট শতভাগ। অস্ট্রেলিয়াও তিনটি টেস্টের সবগুলিতে জয় পেয়েছে। শতভাগ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে। এই হিসেবে অস্ট্রেলিয়াকে ধরে ফেলল পাকিস্তান। 

পয়েন্ট শতাংশ সমান হলেও কম টেস্ট খেলায় বাবর-রিজওয়ানের দল দ্বিতীয় স্থানে রয়েছে। অথচ এর আগপর্যন্ত পাকিস্তানের কোনো পয়েন্ট না থাকায় তারা ছিল একদম নিচে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পর ভারতের পয়েন্ট ৬১.৯০ শতাংশ। পাকিস্তানের জয়ে শুভমান গিলের দল তালিকার চতুর্থ স্থানে নেমে গেছে। এতদিন দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কা নেমে গেছে তিনে। দুটি টেস্ট খেলা শ্রীলঙ্কার পয়েন্ট শতাংশ ৬৬.৬৭। 

পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড। পাঁচ টেস্টের পর তাদের পয়েন্ট শতাংশ ৪৩.৩৩। ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ। দুটি টেস্টে একটি করে হার ও ড্র নিয়ে লিটন-শান্তদের পয়েন্ট ১৬.৬৭ শতাংশ।

এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ কোনো টেস্ট জিততে বা ড্র করতে পারেনি। স্বভাবতই এই দু’দেশের পয়েন্ট শতাংশ শূন্য। তবে কম টেস্ট খেলায় এইডেন মার্করামরা রয়েছেন তালিকায় সপ্তম স্থানে। একমাত্র নিউজিল্যান্ড নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখনও কোনো টেস্ট খেলেনি।

বিজ্ঞাপন

পড়ুন : হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন