১০/০২/২০২৬, ২১:০৪ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২১:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে যুবদের কমোড চেয়ার, স্কুল ব্যাগ ও ডিগনিটি কিটস বিতরণ

দিনাজপুরে বিরল উপজেলায় দীপশিখার আয়োজনে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে বিরল রুদ্রপুর মেটি স্কুল মাঠে প্রতিবন্ধীদের মাঝে প্রতিবন্ধী যুবদের ডিগনিটি কিটস ও কমোড চেয়ার বিতরন করা হয়েছে।

বিজ্ঞাপন


লিলিয়ান ফন্ডস এর অর্থায়নে, সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) সার্বিক সহযোগিতায় ”দি মিনিংফুল পার্টিসিপেশন এন্ড ইনক্লুশন অফ চিলড্রেন এন্ড ইয়থস উইথ ডিজএ্যাবিলিটিস ইন অল ডোমেইনস অফ কমিউনিটি বেসড রিহেবিলিটেশন” প্রকল্পের অধীনে ৩ ডিসেম্বর ২০২৫ জেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও যুব সংঘের সমন্বয়ে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, ক্যাপ বিতরন এবং উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, স্থানীয় সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উন্নয়নশীল সংস্থার প্রতিনিধি, প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীসহ দীপশিখার কর্মীগন।

জেলা পর্যায়ে দুইজন প্রতিবন্ধী সফল ছাত্র ও প্রতিবন্ধী সফল নারী উদ্যোক্তাকে সম্মানা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়ক, হিমাংশু দেব দত্ত রায়। ইউনিয়ন পর্যায়ে স্বাগত বক্তব্য রাখেন সিবিআর অফিসার রাসেল শেখ, ওয়াসিম আলী এবং সুমাইয়া শিমু। উক্ত দিবস উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে ৫ জন প্রতিবন্ধী যুবদের মাঝে কমোড চেয়ার, ৪৫ জন প্রতিবন্ধী যুবদের স্কুল ব্যাগ এবং ১৯ জন নারী প্রতিবন্ধী যুবদের ডিগনিটি কিটস বিতরন করা হয়। দীপশিখার এমন মহৎ কার্যক্রম স্থানীয় পর্যায়ে যথেষ্ঠ প্রশংসনীয় এবং প্রতিবন্ধী মানুষ ও তাদের পরিবার এবং রুরাল ডেভলাপমেন্টে যথেষ্ঠ অবদান রেখে চলেছে।

পড়ুন: আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, কোন আসনে কে?

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন