দিনাজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে পল্লীশ্রী বালুবাড়িস্থ হলরুমে আরডিআরএস কর্মী ও স্বেচ্ছাসেবীদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন সেবা অনুষ্ঠিত হয়েছে।
আরডিআরএস কোর কমপ্রিহেনসিভ প্রোগ্রাম এর আওতায় দিনব্যাপী কর্মী ও স্বেচ্ছাসেবীদের জেন্ডার বিষয়ে বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ এর কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার সুমিত্র কুমার সরকার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন টেকনিক্যাল অফিসার (প্রটেকশন এন্ড ইনক্লুশন) জাহিদা মোস্তারী লিসা।
উক্ত ওরিয়েন্টেশনে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা হতে আগত ২৫ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে। দিনব্যাপী উক্ত ওরিয়েন্টেশনে জেন্ডার ও সেফ গার্ডিং ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং অংশগ্রহণকারীদের সে বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। আরডিআরএস বাংলাদেশ জেন্ডার সচেতনতার নিমিত্তে এ ধরনের কর্মসূচী দীর্ঘদিন ধরে অব্যাহত রেখেছে।
দেখুন- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর |
পড়ুন- সোনালী ব্যাংকের ভুলঃ প্রবীন কর্মকর্তা দীর্ঘদিন ধরে পেনশন থেকে বঞ্চিত

