১১/০২/২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর পৌর ৯নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী প্রচারণা ও দোয়া অনুষ্ঠিত

দিনাজপুর পৌর ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা ও তাঁর সুস্থ্যতায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। তার নির্বাচনী প্রচারণা ও রোগমুক্তি কামনায় অংশ নেন ওয়ার্ডের বিভিন্ন সমর্থক, নেতা-কর্মীরা।

বিজ্ঞাপন

দিনাজপুর শহরের উপশহর বাজারে উক্ত নির্বাচনী প্রচারণা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। এসময় ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আইয়ুব আলী এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন মন্ডল বকুল।

উক্ত অনুষ্ঠানে ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আফজাল খান এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সহ সভাপতি মো. হাফিজ উদ্দিন সরকার। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি মো. খালেকুজ্জামান বাবু, পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক খোকন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন খোকন, সহ-প্রচার সম্পাদক শরীফ জাকির হীরা, জেলা মহিলা দলের সহ সভাপতি নাজমা মশির, সহ জেলা, পৌর ও ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তব্য শেষে বিএনপি চেয়ারপার্সন ও দিনাজপুর-৩ সদর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই। অনুষ্ঠানটি শুরুর আগে ৯নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লা থেকে আগত নেতা-কর্মীদের ঢলে পরিণত হয়েছিল জনসমুদ্রে।

পড়ুন: খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন