০৯/১২/২০২৫, ২০:৫৭ অপরাহ্ণ
23 C
Dhaka
০৯/১২/২০২৫, ২০:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসির ফলপুনঃর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেল ৩৪ জন

দিনাজপুর শিক্ষা বোর্ডের চলতি বছরের এইচএসসি পরীক্ষার খাতা উত্তরপত্র পুনঃর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে ৩৪ জন
জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া ফেল থেকে পাশ করেছেন ৮৫ জন।
রোববার (১৬ নভেম্বর ২০২৫)
দিনাজপুর শিক্ষা বোর্ডের চলতি বছরের এইচএসসি পরীক্ষার পুনঃর্নিরীক্ষণের এ ফল প্রকাশ করা হয়।
দিনাজপুর বোর্ড জানিয়েছে, উত্তরপত্র পুনঃর্নিরীক্ষণের ফলের জন্য ৭১ হাজার ৭৬০টি উত্তরপত্র পুনঃর্নিরীক্ষণের জন্য ২২ হাজার ১৪৪ জন শিক্ষার্থী আবেদন করেন । এদের মধ্যে ৪০২ জনের ফল এবং গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছেন ৩৪ জন। জিপিএ-৫ থেকে জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন। আর অকৃকার্য বা ফেল থেকে উত্তীর্ণ হয়েছেন ৮৫ জন। ফেল থেকে ফেল করেছেন ৪১ জন।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর ২০২৬ তারিখ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ২৬০ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ রেজাউল করিম চৌধুরী এ তথ্যটি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

দেখুন: স্বামীর জীবন প্রদীপ নিভিয়ে স্ত্রীর আত্মসমর্পণ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন