২৫/০১/২০২৬, ৬:২৭ পূর্বাহ্ণ
16 C
Dhaka
২৫/০১/২০২৬, ৬:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দুই বিষয়ে এইচএসসিতে ফেল, ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় ফেল করে অভিমান চাঁদনী আক্তার (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা সদরের ভাদুঘর টিএন্ডটি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চাঁদনী জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের মো. ফারুক মিয়ার মেয়ে। ফারুক মিয়া পেশায় রিকশাচালক।

চাঁদনীর পরিবারের সদস্যরা জানায়, চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ থেকে চাঁদনী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ গ্রহণ নিয়েছিলেন। বৃহস্পতিবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে জানতে পারে সে দুই বিষয়ে ফেল করেছে৷ এই বিষয়টি মেনে নিতে না পেরে কেরির বড়ি ( চালে দেওয়ার ঔষধ) খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাঁকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ভর্তি করা হয়। বিকেলের দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

চাঁদনীর মামা আতিকুল ইসলাম জানান, দুটি সাবজেক্টে ফেল করার বিষয়টি মেনে নিতে পারেনি। সবার অগোচরে চাঁদনী কীটনাশক খেয়ে ফেলেন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে রাখা আছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় বাবা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন