১১/০২/২০২৬, ৩:৪০ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ৩:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়ের পূর্বাভাস

দেশের সব বিভাগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঢাকাসহ দেশের ১০ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস আরও বলেছে, দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন