১০/০২/২০২৬, ২১:৪২ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২১:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দুবাইয়ে ফেমাস রিয়েল এস্টেটের উদ্যোগে উদ্বোধন হয়েছে ব্রোকারেজ হাউস মেলা

সংযুক্ত আরব আমিরাতের দ্রুত বর্ধনশীল রিয়েল এস্টেট বাজারে আবাসন শিল্পে প্রবাসী বাংলাদেশীদের বিনিয়োগ সঠিকভাবে পরিচালনা করতে উদ্বোধন করল ব্রোকারেজ হাউজ মেলা।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ অক্টোবর) দুবাই শেখ জায়েদ রোড় এপিআই ওয়ার্ল্ড টাওয়ারে খ্যাতিমান রিয়েলস্টেট কোম্পানি ও ব্রোকারেজ হাউজ নিয়ে আবাসন মেলার আয়োজন করা হয়েছে। ফেমাস রিয়েল এস্টেট নামে একটি কোম্পানি এই মেলার অন্যতম সমন্নয়কারী।

বিশ্বের বিত্বশালীদের কাছে দুবাই হচ্ছে অন্যতম নিরাপদ আবাস্থল। তাই মানুষের নিরাপদ বিনিয়োগ,নিরাপদ আবাস ও উন্নত জীবন যাপনের লক্ষ্যে দুবাই হচ্ছে অন্যতম পছন্দের জায়গা। এই প্রতিযোগিতায় বাংলাদেশী বিত্বশালীদের দৌড়ও কম নয়। তবে যারা বাংলাদেশ থেকে দুবাইয়ে সরাসরি এসে বিনিয়োগ করেছে তাদের অধিকাংশ মধ্যস্থতাকারী হচ্ছে ভারত এবং পাকিস্তানী ব্রোকারেজ হাউস। ফলে বাংলাদেশী ব্রোকারেজ হাউসগুলোর সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে খ্যাতিমান রিয়েলস্টেট কোম্পানি ও ব্রোকারেজ হাউজ নিয়ে আবাসন মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় অংশগ্রহণ করেন মধ্যপ্রাচ্যের খ্যাতিম্যান রিয়েল স্টেট কোম্পানি এমার, সোবা,দামাক,ফিউচার হোম এবং বাংলাদেশের সিপিডিয়েল।

ফেমাস রিয়েল এস্টেট কর্ণধার বোরহান চৌধুরী জানান, “সংযুক্ত আরব আমিরাত বিশ্বের অন্যতম সেরা বিনিয়োগের গন্তব্য। এখানে নিজেদের ফেমাস রিয়েল এস্টেট কোম্পানি চালু করতে পেরে আমি গর্বিত। দুবাইয়ে আবাসন খাতে ২ মিলিয়ন দিরহাম বিনিয়োগ করলে দশ বছরের গোল্ডেন ভিসা দেয়া হচ্ছে। সেই সাথে দেওয়া হচ্ছে নানা সুযোগ সুবিধাও। ২০২৩-২৪ সালে অসংখ্য বাংলাদেশী দুবাইয়ের আবাসন শিল্পে বিনিয়োগ করলেও বর্তমানে ভিজিট ভিসা বন্ধ থাকায় বিনিয়োগ কিছুটা কমেছে বলে জানান তিনি। তবে যাদের রেসিডেন্স ভিসা রয়েছে তাদের অনেকে বিনিয়োগ অব্যাহত রেখেছে।

মেলায় অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের সহ-সভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি ইয়াকুব সৈনিক, বাংলাদেশের রিয়েল এস্টেট সিপিডিএল এর চেয়ারম্যান প্রকৌশলী ইফতেখার হোসেন,চট্টগ্রাম উন্নয়ন পরিষদ সাধারণ সম্পাদক সেলিম রেজা,ভেজিটেবল মার্কেট ব্যবসায়ি জালাল উদ্দীন মদিনা, নজরুল ইসলাম,আজিম উদ্দিন, আল-আইন ব্যবসায়ি আজগর হোসেন,মোহাম্মদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ি ওমানের মূসা চৌধুরী, রবিউল হোসেন,কমিউনিটি নেতা নওয়াব সিরাজুল ইসলামসহ আমিরাতের রিয়েল এস্টেটের উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশি ব্যবসায়ি ও প্রবাসী বিশিষ্টজনেরা।

আমিরাতের রিয়েল এস্টেট বিশেষজ্ঞরাও মনে করছেন, বাংলাদেশি উদ্যোক্তাদের এই ধরনের উচ্চাভিলাষী বিনিয়োগ দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করতে সাহায্য করবে। এটি প্রমাণ করে, প্রবাসী বাংলাদেশিরা এখন শুধু কর্মী হিসেবে নয়, বরং মূল বিনিয়োগকারী হিসেবেও এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

পড়ুন: নারায়ণগঞ্জের বিসিকে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক

দেখুন: নির্বাচন বানচালে অশুভ শক্তির নোংরা প্রচেষ্টা দৃশ্যমান হচ্ছে: তারেক রহমান 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন