২১/০১/২০২৬, ১৬:০৮ অপরাহ্ণ
26 C
Dhaka
২১/০১/২০২৬, ১৬:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দুবাইয়ে ৮ ঘণ্টা চিকিৎসা শেষে সৌদি আরব গেলেন বাবর

ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। পরে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি।

বিজ্ঞাপন

দুবাইয়ে প্রায় আট ঘণ্টা চিকিৎসা শেষে শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টা ৪৫ মিনিটে দুবাই টার্মিনাল থ্রি থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৮০৩ ফ্লাইটে জেদ্দার উদ্দেশে রওনা দেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে লাবিব বিন জামান ও মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আবদুর রহিম রিপন। সৌদি আরবের স্থানীয় সময় ৫টা ৫০ মিনিটে জেদ্দা পৌঁছার কথা রয়েছে তার। জেদ্দা বিমানবন্দরে পরিবারের সদস্যরা তার অপেক্ষায় রয়েছেন।

সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসেন জানান, দুবাই হাসপাতালে জরুরি বিভাগে প্রায় ৮ ঘণ্টা চিকিৎসা নেন লুৎফুজ্জামান বাবর।

সেখানে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যায় রাখেন। শুক্রবার দুপুরে তিনি সুস্থতা অনুভব করলে তাঁকে সৌদি আরবে যাবার অনুমিত দেওয়া হয়। পরে বিকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দুবাই থেকে জেদ্দার উদ্দেশ্য রওনা দেন।

এর আগে বৃহস্পতিবার স্বপরিবারে ঢাকা থেকে জেদ্দা যাওয়ার পথে এমিরেটস এয়ারলাইন্সে হঠাৎ তার প্রচন্ড শ্বাসকষ্ট হয়। পরে দুবাইয়ে বিমান অবতরণের পর বিমানবন্দরের কাছে একটি ক্লিনিকে তাকে ভর্তি করা হয়।

পরুন:পবিত্র ওমরাহ পালনের যাত্রাপথে অসুস্থ বাবর, দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি

দেখুন:আরব আমিরাতের গোল্ডেন ভিসা কারা পাচ্ছেন, এই ভিসা পেতে কী লাগছে? Dubai |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন