১১/১২/২০২৫, ৮:০৫ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/১২/২০২৫, ৮:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দুর্গাপুরে রাস্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার দাফন

নেত্রকোনার দুর্গাপুরে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হককে (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৩০ নভেম্বর) বিকেলে ২নং দুর্গাপুর ইউনিয়নের নলুয়াপাড়া ঈদগাঁ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পরিবার সুত্রে জানা গেছে, গত শনিবার রাত ১টার দিকে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের বুকে প্রচন্ড ব্যাথা অনুভব হয়। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরবর্তীতে রবিবার বিকেল নলুয়াপাড়া ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। মৃত্যুকালে মরহুম স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এ সময়, সহকারী কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র সহ-সভাপতি এম রফিকুল ইসলাম, দুর্গাপুর থানার পুলিশ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, আব্দুল জব্বার মাল, ওয়াহেদ আলী, মো. সিরাজুল হক, ওয়াজেদ আলী বিশ্বাস, মো. আবুল কালাম, আব্দুল আজিজ এবং এছাড়া অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের মধ্যে বিদ্যুৎ সরকার, সাখাওয়াত হোসেন সজিব, বিকাশ সরকার, শাওন হাসান উপস্থিত ছিলেন।

পড়ুন- চট্টগ্রামের অক্সিজেনে বস্তিতে আগুন

দেখুন-এখনও নগরবাসীর দৃষ্টি কাড়ে প্রয়াত মেয়র আনিসুল হকের পদক্ষেপ |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন