২০/০১/২০২৬, ১:৪০ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২০/০১/২০২৬, ১:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দুর্গাপূজার ছুটি নিয়ে এনবিআরের জরুরি নির্দেশনা

আসন্ন দুর্গাপূজার সরকারি ছুটির মধ্যেও দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল থাকবে। এ বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ১ ও ২ অক্টোবর দুর্গাপূজার সরকারি ছুটির দিনগুলোতে কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলোতে সীমিত আকারে কার্যক্রম চালু থাকবে। এর মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এর আগে ঈদুল ফিতরের ছুটিতেও সীমিত পরিসরে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা রাখা হয়েছিল।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং ২ অক্টোবর সাধারণ ছুটি থাকবে। এর পরবর্তী দুদিন ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি কর্মচারীরা টানা চার দিনের ছুটি ভোগ করবেন।

বিজ্ঞাপন

পড়ুন : শ্বশুরবাড়ি থেকে পাওয়া অর্থ–সম্পদেও এবার কর বসছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন