১৬/১২/২০২৫, ১৭:৪৯ অপরাহ্ণ
26 C
Dhaka
১৬/১২/২০২৫, ১৭:৪৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দেশনেত্রী বেগম জিয়ার রোগমুক্তি কামনা করে দিনাজপুর জেলা বিএনপি’র দোয়া-মাহফিল অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুর জেলা বিএনপি’র আয়োজনে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. জাকির হোসেন শাহীন।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ৩০ নভেম্বর রবিবার বাদ আসর দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি এর সঞ্চালনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি সহ-সভাপতি মোকাররম হোসেন, আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, আখতারুজ্জামান জুয়েল, খালেকুজ্জামান বাবু, মাহবুব আহমেদ, জেলা মহিলা দলের সহ সভাপতি নাজমা মশির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক প্রভাষক আখতারুজ্জামান আখতার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন খোকন, সহ-প্রচার শরীফ জাকির হীরা, সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, জনি, পৌর বিএনপি সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা মহিলা দলের সভাপতি জিন্নাত আরা, সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন, সদস্য সচিব সাইফুল আজম সোহেল, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক খোকন, রানা, সাজু, শামীম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক আবুজার সেতু, জেলা কৃষক দলের সদস্য সচিব মজিবুর রহমান মজিব, জেলা শ্রমিক দলের সভাপতি মোস্তাকিম, সাধারণ সম্পাদক হামিদুর, জেলা তাতী দলের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাসু খানসহ জেলা, পৌর ও কোতয়ালী বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

উপস্থিত সকলেই বিশেষ মোনাজাতে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করেন।

পড়ুন- মেহেরপুরের বাজিতপুরে ১০টা স্বর্ণের বার ও এক ভারতীয় নাগরিকসহ ২জন আটক

দেখুন- জুলাই আন্দোলনের পর আবার এক হলো গোটা জাতি | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন