২৪/০১/২০২৬, ২০:৪৯ অপরাহ্ণ
23 C
Dhaka
২৪/০১/২০২৬, ২০:৪৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দেশের মাথাপিছু আয় ৩ লাখ ৩৯ হাজার ২১১ টাকা

২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন ২ হাজার ৮২০ মার্কিন ডলার বা ৩ লাখ ৩৯ হাজার ২১১ টাকা। এই মাথাপিছু আয় এ যাবৎকালের রেকর্ড।

মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত অর্থবছরের চেয়ে মাথাপিছু আয় বেড়েছে ৮২ ডলার বা ৩৫ হাজার ১০৯ টাকা। গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২৭৩৮ ডলার বা ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা।

এর আগে ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ ২ হাজার ৭৯৩ ডলার মাথাপিছু আয় হয়েছিল। তবে ২০২২-২৩ অর্থবছরের মাথাপিছু আয় কমে দাঁড়ায় ২ হাজার ৭৪৯ ডলারে।

বিজ্ঞাপন

পড়ুন : এলডিসি থেকে বের হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন