জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সহ-সভাপতি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে নিয়মিত ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছান তিনি।
বুধবার (১৯ নভেম্বর) সকালে গণমাধ্যমকে আলী রীয়াজ বলেন, ‘যুক্তরাষ্ট্র সফরের সময় আমার বিশ্ববিদ্যালয়ের ছুটি সংক্রান্ত কিছু কাজ ছিল এবং ১৩ নভেম্বর টেক্সাস বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দিয়েছি। সফরকালে ১৩ নভেম্বর আমাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।’
গত ২ নভেম্বর পেশাগত কাজে যুক্তরাষ্ট্র সফরে যান অধ্যাপক আলী রীয়াজ। ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসে বাংলাদেশের মূল সংবিধান এবং পরে সংশোধনীর মাধ্যমে জাতি ও জাতীয়তাকে সংজ্ঞায়িত করে রাজনীতি ও সমাজে বিভেদ তৈরি করা হয়েছে—এ বিষয়ক একটি সেমিনারে তিনি বক্তৃতা করেন।
পড়ুন: সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো জাতির কাছে দায়বদ্ধ: সিইসি
আর/


