অনেকদিন ধরেই সিনেপর্দার বাইরে ঢাকাই চিত্রনায়িকা মাহিয়া মাহি। সর্বশেষ সাইড ক্যারেক্টার হিসেবে একটি সিনেমায় কাজ করেছিলেন তাও বহু আগে। অভিনয়ের পাশাপাশি সক্রিয় ছিলেন রাজনীতিতেও।
তবে শুধু পর্দা থেকেই নয়, অনেকদিন ধরেই লাইমলাইটের বাইরে মাহিয়া মাহি। বলা যায়, খুব সহজে এখন ধরা দেন না; একরকম গুটিয়েই রেখেছেন নিজেকে।
এমন সময় এলো এই নায়িকার দেশ ছাড়ার খবর; যা অভিনেত্রী নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন।
বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে মাহিয়া মাহি জানান দেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘আচ্ছা ঠিকাছে, বিদায়।’ কেন গিয়েছেন, তা অবশ্য উল্লেখ করেননি নায়িকা।
তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার কারণ ব্যাখ্যা করে গণমাধ্যমে মুখ খুলেছেন নায়িকা। বলেছেন, ভিসা পাওয়ার জন্য নাকি একবারও যুক্তরাষ্ট্র যাওয়া হয়নি তার, তাই সময় বের করেই এই সফর করছেন তিনি। কিছুদিন ঘোরাঘুরি করেই দেশে ফিরবেন নায়িকা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

