১১/০২/২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দোসর আখ্যা দিয়ে ৪৪ আমলা ও ৯৫ ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ

পতিত আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বর্তমানে কর্মরত ৪৪ জন আমলা ও ৯৫ জন ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ করেছে ‘জুলাই ঐক্য’। এসব আমলা ও ম্যাজিস্ট্রেটদের বাধ্যতামূলক অবসরে পাঠানোসহ ৭ দফা দাবিও জানিয়েছে ৮০টি সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্মটি। আগামী ৩১ মে’র মধ্যে দাবি আদায় না হলে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মঙ্গলবার (২০ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন জুলাই ঐক্যের সংগঠক এবি জোবায়ের।

তিনি বলেন, আমাদের দাবি আদায়ে আমরা সরকারকে ৩১ মে পর্যন্ত সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে আমাদের দাবি আদায় না হলে আমরা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো। প্রয়োজনে দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি দেব।

এর আগে লিখিত বক্তব্যে সাত দফা দাবি তুলে ধরেন জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তাদের দাবিগুলো হলো— আগামী ৩১ মে’র মধ্যে তালিকায় উল্লিখিত সন্ত্রাসী দল আওয়ামী লীগের দোসরদের বাধ্যতামূলক অবসর দিতে হবে; তিন সরকারি কর্ম দিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করে দৃশ্যমান কাজের অগ্রগতি দেশের জনগণকে দেখাতে হবে; দেশের তথ্য পাচারকারী ছাত্র-জনতার বুকে গুলি চালানো, নির্দেশকারী এবং সহযোগিতাকারী সব আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের পরিবারসহ সবার ব্যাংক হিসাব ও অবৈধ সম্পদ জব্দ করতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন: আ.লীগের দোসর বিদ্যালয়ের সভাপতি, সমালোচনার ঝড়

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন