২৪/০১/২০২৬, ২১:৫২ অপরাহ্ণ
20 C
Dhaka
২৪/০১/২০২৬, ২১:৫২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ধানমন্ডিতে পরপর ৪টি ককটেল বিস্ফোরণ

রাজধানীর ধানমন্ডিতে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি ও মাইডাস সেন্টারের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।

ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ‘ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এর আগে ভোর রাতে রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’-এর ভেতর ও সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে দুটি ককটেল বিস্ফোরিত হলেও কেউ আহত হয়নি।

পুলিশ বলছে, এসব ঘটনায় কারা জড়িত তা শনাক্তে তদন্ত চলছে। রাজধানীর বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে।

পড়ুন: সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর সুপারিশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন