ধানের শীষের মনোনীত প্রার্থী ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের সাথে ধানের শীষের পক্ষে একত্বতা ঘোষণা করেছেন মটমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে হাজারো নেতাকর্মী নিয়ে আমজাদ হোসেনের স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তিনি ধানের শীষের পক্ষে একাত্মতা ঘোষণা করেন।
যোগদান অনুষ্ঠানে সিরাজুল ইসলাম বলেন, দলকে সুসংগঠিত করে আগামীর নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করাই আমাদের মূল লক্ষ্য। জনগণই আমাদের শক্তি, আগামীর লড়াই জনতার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নেতা-কর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে।
এদিকে ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক এমপি আমজাদ হোসেন বলেন—গাংনীতে মানুষ পরিবর্তন চায়। এই ঐক্য, এই শক্তিই আমাদের আসন্ন নির্বাচনে বিজয় এনে দেবে।
যোগদান অনুষ্ঠানে সিরাজুল ইসলামের অনুসারী বিভিন্ন ওয়ার্ডের শতাধিক রাজনৈতিক কর্মীও আমজাদ হোসেনের পক্ষে অবস্থান জানান।
এ সময় গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুর রহমান,গাংনী পৌর ২নং বিএনপি’র সাবেক সভাপতি সুরেলী আলভীসসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন: কিশোরগঞ্জ-১ আসনে জহিরুল ইসলাম মবিন এমপি মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন
দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি
ইম/

