সদ্য শেষ হওয়া এশিয়া কাপে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল। এবার একই কাণ্ড ঘটল নারী বিশ্বকাপেও। গ্রুপ পর্বের ম্যাচে টস শেষে ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানার সঙ্গে হাত মেলাননি।
রোববার (৫ অক্টোবর) টসের জন্য অনেকক্ষণ দুই অধিনায়ক পাশাপাশি দাঁড়ালেও পাক অধিনায়ক ফাতিমার দিকে তাকাতে দেখা যায়নি ভারতের অধিনায়ক হারমনপ্রিতকে।
তবে মাঠের কোনও একটি বিষয়ে দুই অধিনায়ককেই হাসতে দেখা যায়। সরকারের নির্দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ম্যাচের আগেই হারমনপ্রিতদের পাক ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর পরামর্শ দিয়েছিল। সে মতেই কাজ করেছেন ভারতীয় অধিনায়ক।
ভারত একাদশ: প্রতিকা রাওয়াল, স্মৃতি মান্দানা, হারলিন দেওল, হারমানপ্রিত কৌর (অধিনায়ক), জেম্মা রড্রিগুয়েজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, স্নেহ রানা, রেনুকা সিং, ক্রান্তি গৌদ ও শ্রী চরনি।
পাকিস্তান একাদশ: মুনিবা আলী, সাদাফ সামস, সিদরা আমিন, রামিন শামীম, আলিয়া রিয়াজ, সিদরা নেওয়াজ, ফাতিমা সানা (অধিনায়ক), নাটালিয়া পারভেজ, ডায়না বেগ, নাসরা সানধু ও সাদিয়া ইকবাল।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

