১২/১২/২০২৫, ১৯:১৬ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/১২/২০২৫, ১৯:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নিউইয়র্কে রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির নিউইয়র্ক শহরের ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন।

পুলিশের ধারণা, এটি গ্যাং-সম্পর্কিত সহিংসতা। সোমবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানায়, স্থানীয় সময় রোববার ভোর ৩টা ২৭ মিনিটের দিকে ক্রাউন হাইটস এলাকার টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ নামের রেস্তোরাঁয় গোলাগুলির খবর পেয়ে তারা ছুটে যায়। এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভেতরে একাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে খুঁজে পান।

তিনি জানান, ভুক্তভোগীদের বয়স ১৯ থেকে ৬১ বছরের মধ্যে। তাদের মধ্যে নয়জন পুরুষ এবং তিনজন নারী। নিহত তিনজন পুরুষের বয়স ছিল ১৯, ২৭ ও ৩৫ বছর। ঘটনাস্থলেই মারা যান ১৯ বছরের তরুণ, আর বাকি দুজন হাসপাতালে মৃত্যুবরণ করেন। আহত নয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে কারও আঘাত প্রাণঘাতী নয়।

টিশ জানান, ভিড়ে ঠাসা ওই রেস্তোরাঁয় ঝগড়ার জেরে এই গোলাগুলি হয়। তিনি বলেন, “প্রাথমিকভাবে এটি গ্যাং-সম্পর্কিত ঘটনা বলে মনে হচ্ছে”। তার মতে, কিছু ভুক্তভোগী হয়তো ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, তবে নিরীহ মানুষও এতে আক্রান্ত হয়েছেন।

এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে একাধিক আগ্নেয়াস্ত্রের ৪২টি খোসা উদ্ধার করেছেন।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এ ঘটনাকে “ভয়াবহ বন্দুক সহিংসতা” হিসেবে বর্ণনা করেছেন। তিনি মনে করিয়ে দেন, কয়েক সপ্তাহ আগেই ম্যানহাটনে আরেকটি হামলায় চারজন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে একজন এনওয়াইপিডি কর্মকর্তাও ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন: নিউইয়র্কে রেস্তোরাঁয় বন্দুক হামলা, বহু হতাহত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন