২৪/০১/২০২৬, ২০:০০ অপরাহ্ণ
23 C
Dhaka
২৪/০১/২০২৬, ২০:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মুসলিমরা আল আকসার নিয়ন্ত্রণ হারাচ্ছে!

পবিত্র আল আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনার অনুমতি দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন গাভির। তার এ নির্দেশনার ফলে মুসলমানরা আল আকসার নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন

গতকাল সোমবার (২৬ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইতমার বেন গাভির বলেন, এখন থেকে ইহুদিরা আল আকসায় সেজদা দেওয়াসহ সব প্রার্থনা করতে পারবে। টেম্পল মাউন্ট পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদ। এ মসজিদে কেবল মুসলমানদের নামাজ ও ইবাদতের অনুমতি রয়েছে। ইসরায়েল ১৯৬৭ সালে আরব যুদ্ধের পর জেরুসালেম ও আল আকসা দখল করে দেয়। তাদের দখলের আগে এটি জর্ডানের নিয়ন্ত্রণে ছিল।

ইসরায়েল এ মসজিদটি দখলের পরও জর্ডানের ওয়াকফ বোর্ডই পরিচালনা করে আসছে। জেরুজালেম ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকলেও সেখানে ইহুদিরা প্রার্থনা করতে পারতেন না। এ বিষয়ে একটি স্থিতিতাবস্থা বা চুক্তি রয়েছে। ১৯৬৭ সাল থেকে এ চুক্তিটি কার্যকর রয়েছে। তবে তাদের সেখানে প্রবেশের অনুমতি ছিল। আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান।

বেন গাভির বলেন, অনেক ইহুদি টেম্পল মাউন্টে ভিড় করছেন, এটা দেখে আনন্দ হচ্ছে। আজ ঈশ্বরের কৃপায় টেম্পল মাউন্টে প্রার্থনা করা সম্ভব হয়েছে।

এদিন, হাজার হাজার ইহুদি ইসরায়েলি পতাকা মিছিলে অংশ নেন। মিছিলের আগে, ফিলিস্তিনি দোকানদাররা তাদের দোকান বন্ধ করে দিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স জানিয়েছেন, দুপুরের পরেও যারা দোকান খোলা রেখেছিলেন, তাদের মিছিলকারীদের হয়রানির শিকার হতে হয়েছে এবং বাধ্য হয়ে দোকান বন্ধ করতে হয়েছে।

ইসরায়েল ১৯৬৭ সালের যুদ্ধে জর্ডানের কাছ থেকে পূর্ব জেরুজালেমসহ ওল্ড সিটি দখল করে। অন্যদিকে ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে পশ্চিম তীর ও গাজাসহ ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে বিবেচনা করে।

এনএ/

দেখুন: দেহ যেভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন