০৭/১২/২০২৫, ১৫:৫৮ অপরাহ্ণ
26 C
Dhaka
০৭/১২/২০২৫, ১৫:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান শ্রীলঙ্কার ক্রিকেটাররা

পাকিস্তানের মাটিতে গত মঙ্গলবার সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও স্বাগতিক দল। রোমাঞ্চকর সেই ম্যাচে পাকিস্তানের জয় হলেও এরপর নতুন অনিশ্চয়তায় পড়েছে সিরিজটি। মঙ্গলবার ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০ জন আহত হন। এ ঘটনায় নিরাপত্তা শঙ্কায় কয়েকজন লঙ্কান ক্রিকেটার সিরিজের মাঝপথেই দেশ ছাড়তে চান। তবে নির্ধারিত সূচি অনুযায়ী খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

বিজ্ঞাপন

আগামীকাল (শুক্রবার) সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সফরকারী শ্রীলঙ্কা দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানিয়েছে এসএলসি। এ পরিস্থিতিতে দুই দেশের ক্রিকেট বোর্ড ও নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। যথাযথ নিরাপত্তার আশ্বাস পাওয়ার পর লঙ্কান বোর্ড জানিয়েছে, সূচি অনুযায়ী খেলা চলবে এবং কেউ দেশে ফিরতে চাইলে তার পরিবর্তে নতুন খেলোয়াড় পাঠানো হবে।

এক বিবৃতিতে এসএলসি জানিয়েছে, “নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে বুধবার সকালে টিম ম্যানেজমেন্টের কাছে কয়েকজন ক্রিকেটার পাকিস্তানে চলমান সফর থেকে দেশে ফেরার অনুরোধ জানিয়েছেন। এই পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে ক্রিকেটারদের সঙ্গে বসে সকল উদ্বেগের বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা ও সমন্বয় করা হয়েছে। সফররত প্রত্যেক ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তারা।”

সে অনুযায়ী চলমান সফর নির্ধারিত সূচিতে চালিয়ে যাওয়ার পাশাপাশি দেশে ফিরতে চাওয়া ক্রিকেটারদের নিয়েও বিকল্প ভাবনা জানিয়েছে এসএলসি। বিবৃতিতে আরও বলা হয়েছে, “সকল ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও টিম ম্যানেজমেন্টকে সূচি অনুযায়ী সফর সম্পন্ন করার আহ্বান জানাচ্ছে এসএলসি। এরপর কেউ দেশে ফিরতে চাইলে পুরো প্রক্রিয়া পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কেউ দেশে ফিরলে তার রিপ্লেসমেন্ট পাঠিয়ে সফর বিঘ্ন ছাড়াই সম্পন্ন করা হবে।”

পড়ুন: রাজনৈতিক কর্মসূচির দিনেও হামজার ম্যাচে ১৭ হাজারের বেশি টিকেট বিক্রি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন