২১/০১/২০২৬, ১৮:৩০ অপরাহ্ণ
22 C
Dhaka
২১/০১/২০২৬, ১৮:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচনী সহায়তা নিয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে জাতিসংঘের সমন্বয়কারীর বৈঠক

নির্বাচনী সহায়তা নি‌য়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মো. রুহুল আলম সিদ্দিকীর সঙ্গে আলাপ ক‌রে‌ছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব দপ্ত‌রে হওয়া সাক্ষা‌তে তা‌দের ম‌ধ্যে এই আলাপ হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাৎকালে লুইস বাংলাদেশে জাতিসংঘের চলমান উদ্যোগ সম্পর্কে পররাষ্ট্রসচিবকে অবহিত করেন। যার ম‌ধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ, কর্মসংস্থান সৃষ্টি, অভিবাসন, জলবায়ু অর্থায়ন, ওয়ান হেলথ প্রোগ্রাম, নির্বাচনি সহায়তা ইত্যাদি।

আবাসিক সমন্বয়কারী রোহিঙ্গাদের সহায়তার জন্য ক্রমবর্ধমান তহবিল ঘাটতির বিষয়ে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন। তিনি ঘাটতি কমাতে ব্যয় সর্বোত্তম করার এবং সম্পদ একত্রিত করার জন্য জাতিসংঘের চলমান প্রচেষ্টার রূপরেখা তুলে ধরেন।

পররাষ্ট্রসচিব বাংলাদেশে জাতিসংঘের অব্যাহত সমর্থন এবং সম্পৃক্ততার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

পড়ুন: তেহরানে বাংলাদেশিরা ভয়াবহ পরিস্থিতিতে আছেন : পররাষ্ট্র সচিব

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন