অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সরকারই নির্বাচন আয়োজন করবে। নির্বাচনের বিষয়ে কোন শঙ্কা বা আশঙ্কা কখনোই ছিল না।
তিনি বলেন, নির্বাচন আগামি ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এবং এই নির্বাচন ঠেকানোর শক্তি কারো নেই। বাংলাদেশের ইতিহাসে ‘ওয়ান অব দ্যা বেষ্ট ইলেকশন’ হবে।
শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৯টায় নেত্রকোনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দুই-একটা আওয়াজ আমরা শুনছি ‘নো মিডিয়া, নো ওয়েজ বোর্ড’। সত্যিকার অর্থে এই বিষয়টা খুবই হতাশার বিষয় এবং এটা নিয়ে সোচ্চার আন্দোলন হওয়া উচিত ছিল। আমি নিজেও একজন সাংবাদিক ছিলাম, সেই আন্দোলনটা আমরা দেখি নাই। বিশেষ করে আমার খারাপ লাগে, আপনারা যারা জেলা ও উপজেলায় সাংবাদিকতার দায়িত্ব পালন করছেন, কষ্ট করে রিপোর্ট পাঠাচ্ছেন, সেই পরিমান সম্মানী আপনারা পাচ্ছেন না। খুবই হতাশার বিষয়।”
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নেত্রকোনার জেলা প্রশাসক মো. আবদুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পড়ুন: চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৬
আর/

