০৯/১২/২০২৫, ১৭:২৬ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/১২/২০২৫, ১৭:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক: ইইউ রাষ্ট্রদূত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) চলমান প্রস্তুতি সন্তোষজনক বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ ডিসেম্বর) ইসির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

নির্বাচন পর্যবেক্ষণে তারা বেশি সংখ্যক পর্যবেক্ষক পাঠাতে চান জানিয়ে মাইকেল মিলার বলেন, নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আশাবাদী ইইউ। ইইউ নির্বাচন সংক্রান্ত সব ধরনের বিষয়ে সহযোগিতা করতে চায়।

তবে লজিস্টিক ও সিকিউরিটির চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে ভোটকেন্দ্রে নেওয়াকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইইউ।

ইইউ রাষ্ট্রদূত বলেন, বৈঠকে সিইসির পক্ষ থেকে সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির কথা জানানো হয়েছে। ইইউর পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতা করার বিষয়ে বলা হয়েছে।

পড়ুন: চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান না দেয়ার অনুরোধ: ডা. জাহিদ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন