২০/০১/২০২৬, ২:৫৫ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২০/০১/২০২৬, ২:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালী বিভাগের দাবিতে সড়ক-রেল, শিল্প-কারখানা ব্লকেডের ঘোষণা

‘নোয়াখালী বিভাগ’ ঘোষণা করা না হলে কঠোর ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হবে। এই কর্মসূচির আওতায় সড়ক, রেল, রেমিট্যান্স প্রবাহ, শিল্প-কারখানা এবং সরকারি অফিস সম্পূর্ণরূপে অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নোয়াখালী বিভাগ আন্দোলনের সমন্বয়ক ও গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মূখ্য সমন্বয়ক জহিরুল ইসলাম।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবে নোয়াখালী বিভাগ আন্দোলন সফল করার লক্ষ্যে’ সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

জহিরুল ইসলাম বলেন, নোয়াখালী ইতিহাস ও ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। বর্তমানে অর্থনীতি, ভৌগোলিক অবস্থানসহ সার্বিক দিক বিবেচনা করে নোয়াখালী বিভাগ ঘোষণা একটি যৌক্তিক দাবি। এ দাবি বৃহত্তর নোয়াখালীর দেড় কোটি মানুষের। যৌক্তিক বিবেচনায় অবিলম্বে নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে। দাবি আদায়ে কঠোর আন্দোলনের পথে হাঁটার সুস্পষ্ট ইঙ্গিত দেন তিনি।

সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ক্লাবের সাবেক সভাপতি সামছুল আরেফিন জাফর, সাবেক সভাপতি খোরশেদ আলম, উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি কামরুল ইসলাম জিটু, ক্লাবের সাবেক সহ-সভাপতি আবুল কাশেম এবং সাবেক কোষাধ্যক্ষ আবদুল মতিনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত বক্তারা দ্রুত নোয়াখালী বিভাগ ঘোষণার পক্ষে তাদের জোরালো অবস্থান ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন