১৫/০২/২০২৬, ০:৫৩ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০২/২০২৬, ০:৫৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় পটুয়াখালী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ডিসি স্কোয়ারের মাঠে বেলুন উড়িয়ে সাতদিন ব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পটুয়াখলী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ উল আলম এর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) অপু সরোয়ার, পটুয়াখালী পৌর প্রশাসক জুয়েল রানা, জেলা ক্রীড়া অফিসার মোঃ মনিরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘তারুণ্যের শক্তি-উদ্যাম- প্রাণশক্তি- প্রাণোচ্ছলতা, সেটির প্রমাণ আমরা পেয়েছি ২০২৪ সালে। গণঅভ্যুত্থান কালীন তাদের যে নেতৃত্ব, যে চ্যালেঞ্জ মোকাবেলা করে তারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, সেই বাংলাদেশটাকে যদি আমরা সুন্দরভাবে গোছাতে চাই- তাহলে সুন্দর জাতি দরকার, ডিসিপ্লিন জাতি দরকার। তা একমাত্র খেলাধুলার মাধ্যমেই অর্জন করা সম্ভব পড়াশোনার পাশাপাশি। সেই লক্ষ্যে দেশব্যাপী এই কার্যক্রমের অংশ হিসেবে পটুয়াখালীতে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হচ্ছে। এতে অংশগ্রহণ করা সকলকে আমি স্বাগত জানাই।’
আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে ৮ উপজেলার ১১টি কলেজের টিম অংশগ্রহণ করেন। এতে উদ্বোধনী ম্যাচে সুবিদখালী সরকারি ডিগ্ৰি কলেজ বনাম বাউফল সরকারি কলেজ অংশ গ্ৰহন করেন। খেলা শেষে বাউফল সরকারি কলেজ টিমকে ২-১ গোলে হারিয়েছে সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজ টিম

পড়ুন: মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দেখুন: কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন