২৫/০১/২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ণ
16 C
Dhaka
২৫/০১/২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পদত্যাগ করলেও ট্রাম্পের পরামর্শক হিসেবে থাকবেন ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রীসভায় এই মুহূর্তে সবচেয়ে প্রভাবশালী এবং আলোচিত ব্যক্তিত্ব সম্ভবত টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। ট্রাম্পের অতি ঘনিষ্ঠভাজন হওয়ায় তার সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মাস্কের প্রভাব থাকার বিষয়টি এখন আলোচনার তুঙ্গে। তবে, এর মধ্যেই জোর গুঞ্জন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করতে যাচ্ছেন প্রভাবশালী এ ধনকুবের ব্যবসায়ী। যদিও বিষয়টি স্বীকার করেছে না হোয়াইট হাউস। 

এদিকে মাস্কের পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। বৃহস্পতিবার (৩ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, দায়িত্ব ছেড়ে দিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে মাস্কের। পদত্যাগ করলেও ট্রাম্পের পরামর্শক হিসেবে থাকবেন তিনি।

দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে সরকারের দক্ষতা উন্নয়ন বিষয়ক নতুন বিভাগ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) দায়িত্ব দেন ট্রাম্প।

সরকারি ব্যয় কমানো ও কর্মীবহর ছোট করে আনার বিশেষ দেয়ার পরই যুক্তরাষ্ট্রের একাধিক সরকারি সংস্থা থেকে কর্মী ছাঁটাই করেন ইলন। এমনকি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডি বন্ধ করা এবং লাখ লাখ সরকারি চাকরিজীবীকে অবসরে পাঠানোর মতো সিদ্ধান্ত নেন তিনি।

মাস্কের এসব কাজ হইচই ফেলে দেয় মার্কিন রাজনীতিতে। এ নিয়ে সমালোচনা ও বিতর্ক এখনও চলমান রয়েছে। মাস্কের প্রতিষ্ঠানের সামনে নিয়মিত বিক্ষোভও করছেন একদল মানুষ। এসব বিক্ষোভকারীকে ‘ভুয়া’ ও ‘ভাড়ায় খাটা’ বলে অভিহিত করেছেন ইলন।

বিজ্ঞাপন

পড়ুন : সরকারি দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন