২২/০১/২০২৬, ২২:৫১ অপরাহ্ণ
19 C
Dhaka
২২/০১/২০২৬, ২২:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে এ সরকার দায়িত্বশীল : নাহিদ

শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে এ সরকার অনেক দায়িত্বশীল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘এ মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব নয়। এজন্য জনভোগান্তি যেন না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আশা করি ভালো কিছু হবে।'[

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া একটি ভুল সিদ্ধান্তের কারণে হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়েছে। অন্তর্বর্তী সরকার প্রথম থেকেই এই সমস্যা সমাধানে সচেষ্ট। সেখানে থাকা প্রত্যেকটি কলেজকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। হয়তো শিগগিরই একটি ইতিবাচক সমাধানের পথ তৈরি হবে।’

তিনি বলেন, ‘মানুষের সমর্থন পাওয়াটা যে কোনো আন্দোলনে গুরুত্বপূর্ণ। আমরা আগেই বলেছি, কেউ কোনো যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামলে, আমরা তা বাস্তবায়ন করার চেষ্টা করবো। তবে সবাইকে কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে জনভোগান্তির বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।’

এনএ/

দেখুন: প্রতিষ্ঠানের চালিকাশক্তি হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন