২১/০১/২০২৬, ১৯:৪৭ অপরাহ্ণ
22 C
Dhaka
২১/০১/২০২৬, ১৯:৪৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখী গানের মিছিলে পুলিশের বাধা

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে উদীচী শিল্পীগোষ্ঠীর গানের মিছিল আটকে দিয়েছে পুলিশ।

আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে উদীচী শিল্পীগোষ্ঠী এ গানের মিছিল শুরু করে। গানের মিছিলটি সেগুনবাগিচায় শিল্পকলা ভবনের সামনে এলে পুলিশ বাধা দেয়।

এ সময় উদীচীর শিল্পীরা বলেন, তাঁরা গানের মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার গেট পর্যন্ত যাবেন। প্রধান উপদেষ্টাকে গান শোনাবেন। কিছুক্ষণ তর্কবিতর্কের পর পুলিশ গানের মিছিল ছেড়ে দেয়, ২ মিনিট পর মিছিলটি পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয় অতিক্রম করার পর আবার সেটিকে থামিয়ে দেয় পুলিশ। তারপর আর মিছিলটিকে সামনে যেতে দেয়নি পুলিশ।

এ সময় সড়কে অবস্থান করে গান পরিবেশন করে উদীচীর শিল্পীরা। উদীচী শিল্পীগোষ্ঠীর সহসাধারণ সম্পাদক রহমান মুফিজ বলেন, ‘আমরা গানের মিছিল নিয়ে যমুনার অভিমুখে যাচ্ছিলাম। কিন্তু শেখ হাসিনা যেভাবে যেকোনো শান্তিপূর্ণ মিছিল পুলিশ দিয়ে দমনের চেষ্টা করত, বর্তমান ইউনূস সরকারও একইভাবে পুলিশ দিয়ে বাধা দিচ্ছে। আমরা জানি না, এ সরকার কেন গানকে ভয় পায়।’

গানের মিছিলে শিল্পীদের হাতে ‘শিক্ষায় সাম্প্রাদায়িকীকরণ রুখে দাঁড়াও’, ‘আমরা চাই, হাসি-গানে মুখরিত বাংলাদেশ’, ‘আর কিছু চায় না মনে গান ছাড়া’সহ বিভিন্ন স্লোগান লেখা ফেস্টুন, প্ল্যাকার্ড দেখা যায়।

বিজ্ঞাপন

পড়ুন : জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের আদেশ মধ্য নভেম্বরে জারির প্রস্তুতি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন