১৫/০২/২০২৬, ১:৪৬ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০২/২০২৬, ১:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচারের পর পিআর পদ্ধতিতে নির্বাচন : মুফতি রেজাউল করীম

দেশে প্রয়োজনীয় সংস্কার শেষে গণহত্যার দৃশ্যমান বিচারের পর পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে বলে দাবী করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে দলটির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবী করেন।

তিনি বলেন, যারা এর আগে রাষ্ট্রপরিচালনা করেছে আবার তারা মসনদে বসে নতুনভাবে কি সুন্দর দেশ উপহার দেবে তা আমাদের বুঝতে বাকি নেই। এই বাংলাদেশ আমরা আর কোন চাঁদাবাজদের হাতে তুলে দেব না। জুলাই আন্দোলনের পর যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তা এক নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। ইসলামের শাসনতন্ত্র আন্দোলন কখনোই কোন জুলুমবাজ চাঁদাবাজ সন্ত্রাসী কাউকে সমর্থন করে না।

গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল আওয়াল, জেলা শাখার সভাপতি ডা: এইচ এম মোমতাজুল করিম, জেলা জামায়াতের আমীর ও এনসিপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে চরম বৃষ্টির উপেক্ষা করে বিকাল তিনটার পর থেকেই ঝিনাইদহের ছয়টি উপজেলা থেকে নেতাকর্মীরা আসতে থাকেন। আসরের নামাজের পর পুরো পায়রা চত্বর কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহে তরুণ শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্ন ও পলিথিন নিষিদ্ধ অভিযান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন