২১/০১/২০২৬, ২০:০৬ অপরাহ্ণ
22 C
Dhaka
২১/০১/২০২৬, ২০:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্রাথমিকভাবে ১০৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে এবি পার্টি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে ১০৮টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। তরুণ নেতৃত্বকে গুরুত্ব দিয়ে গঠিত এই তালিকায় রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক এবং ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডের ফারইস্ট ইন্স্যুরেন্স টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের পরিচয় তুলে ধরেন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “নতুন দল হিসেবে এবারের নির্বাচন এবি পার্টির নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করছে। আজ আমরা দলীয়ভাবে শতাধিক আসনে প্রার্থীর নাম ঘোষণা করছি।”

তবে তিনি নির্বাচন নিয়ে এখনও জনমনে সন্দেহ-সংশয়ের প্রসঙ্গ তুলে বলেন, “যেভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য এখনো বিদ্যমান, তাতে অন্তর্বর্তী সরকারের আরও শক্ত ভূমিকা নেওয়া প্রয়োজন। সরকার যদি দৃঢ় না হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব হয়ে পড়বে।”

দলীয় সূত্রে জানা গেছে, এবি পার্টি আগে থেকেই একটি প্রার্থী বাছাই কমিটি গঠন করেছিল, যার নেতৃত্বে ছিলেন দলের দুই ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম সাধারণ সম্পাদক। দীর্ঘ যাচাই-বাছাই শেষে সেই কমিটি একটি প্রাথমিক প্রতিবেদন জমা দেয়। পরবর্তীতে দলের কার্যনির্বাহী কাউন্সিলের সভায় সেই প্রতিবেদন মূল্যায়নের পর এই ১০৮ জনের তালিকা চূড়ান্ত করা হয়।

দ্বিতীয় পর্যায়ের যাচাই-বাছাই শেষে নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।

ঘোষিত তালিকায় উল্লেখযোগ্য সংখ্যক তরুণ প্রার্থী রয়েছেন। পাশাপাশি আছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, ব্যারিস্টার, আইনজীবী, সাংবাদিক ও পেশাজীবীরা—যারা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারেন বলে মনে করছেন দলীয় নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কাসেম, অ্যাডভোকেট গোলাম ফারুক, বিএম নাজমুল হক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, ব্যারিস্টার সানী আবদুল হক, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আমিনুল ইসলাম এফসিএ, শাহাদাতুল্লাহ টুটুল, আলতাফ হোসাইন, শ্যাডো অ্যাফেয়ার্স সেক্রেটারি ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, সিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান এবং আব্দুল বাসেত মারজান প্রমুখ।

প্রার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন।

পড়ুন : জুলাই সনদ বাস্তবায়নে অনিশ্চয়তা সৃষ্টি করলে আরেকটি অভ‍্যুত্থান অনিবার্য : এবি পার্টি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন