০৯/১২/২০২৫, ১৭:৪২ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/১২/২০২৫, ১৭:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্রেমের গুঞ্জন শ্রেয়াস আইয়ার-ম্রুণাল ঠাকুরের

ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে শোবিজ তারকাদের প্রেম নতুন কিছু নয়। ক্রিকেটের আনুশকা শর্মা-বিরাট কোহলি, কেএল রাহুল-আথিয়া শেঠির মতো সফল যুগল যেমন আছে, তেমন হার্দিক পান্ডে-নাতাশার মতো ঘর ভেঙে যাওয়ার গল্পও রয়েছে।

বিজ্ঞাপন

এবার ক্রিকেটের-বলিউড নায়িকা যুগলে নাম লেখাতে চলেছেন ম্রুণাল ঠাকুর। গুঞ্জন ম্রুণাল ঠাকুর নাকি প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ারের সঙ্গে!

ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর-এর সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এক রেডিট পোস্টে দাবি করা হয়েছে, তাদের সম্পর্ক ‘প্রাইভেট এবং এক্সক্লুসিভ’ এবং প্রাইমারী স্টেজে রয়েছে।

ওই পোস্টে দাবি করা হয়েছে ম্রুনাল-শ্রেয়াসের সম্পর্কটি ‘প্রাইভেট এবং এক্সক্লুসিভ’। কয়েক মাস ধরে উপভোগ করছেন তারা। পোস্টের তথ্যমতে সম্পর্কটি প্রাইমারী স্টেজে রয়েছে। ফলে দুজনেরই উন্মাদনা মাত্রাতিরিক্ত।

আরও বলা হয়েছে, নিজেদের নিয়ে বেশ সতর্ক ম্রুনাল-শ্রেয়াস। ঢেকে রাখতে একসঙ্গে কোনো পাবলিক ইভেন্ট বা জনসম্মুখে যাচ্ছেন না তারা। হৃদয়ের দাবি মেটাতে দেখা করছেন চুপিচুপি, আড়ালে-আবডালে।

বিষয়টি ভারতের ওয়ান ক্রিকেট, ওডিশা টিভি এলেও সত্যতা যাচাই করতে পারেনি তারা। অন্যদিকে মুখে তালা দিয়ে আছেন ম্রুনাল-শ্রেয়াসও। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কেউ কোনো মন্তব্য করেননি।

পড়ুন- ‘তেরে ইশক মে- ৪ দিনে ৬০ কোটি রুপি আয়

দেখুন- সেরাদের সেরা প্রতিবেদন 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন