১৩/০২/২০২৬, ১৭:২০ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৭:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফাইনালে ভারতকে ২৫২ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বোলিং উইকেট এবং ভারতের শক্তিশালী বোলিং লাইন, সবকিছু বিচারে ফাইনাল ম্যাচে স্বপ্নের মতো শুরু পেয়েছি নিউজিল্যান্ড। তবে শুরুর সেই আধিপত্য ধরে রাখতে পারেনি কিউইরা। পেস হটিয়ে স্পিন আনার পর থেকেই কিউই ব্যাটিং লাইনের ওপর দাপট দেখাতে শুরু করে ভারত। তবে ভারতের স্পিনের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে কিউইরা। ড্যারেল মিচেলের লড়াকু ইনিংস এবং মিচেল ব্রেসওয়েলের ঝোড়ো ঝোড়ো ফিফটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে দলটি। ভারতকে ২৫২ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড।

রোববার (৯ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করেছে নিউজিল্যান্ড।

দুবাইয়ের বোলিং সহায়ক উইকেটে টস জিতে ব্যাটিংয়ের শুরুটা দারুণ করেছিল নিউজিল্যান্ড। প্রথম ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫১ রান করে কিউইরা। তবে শুরুর সেই দাপট ধরে রাখতে পারেননি কিউই ব্যাটাররা। পেসারদের সরিয়ে দেয়ার পর স্পিনাররা এসে ভারতকে চালকের আসনে বসান।

শুরুটা করেন বরুণ চক্রবর্তী। অষ্টম ওভারের পঞ্চম বলে উইল ইয়াংকে ফিরিয়ে ভারতকে প্রথম ব্রেকথ্রু এনে দেন এই রহস্য স্পিনার। ২৩ বলে ১৫ রান করে এলবিডব্লিউ হন ইয়াং।

ইয়াংয়ের বিদায়ের পরই কিউইদের আরও চেপে ধরে ভারত। দুই প্রান্ত থেকে স্পিন বোলিং এনে চাপ বাড়াতে থাকেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সাফল্যও এসেছে তাৎক্ষণিকভাবেই। একাদশ ওভারে প্রথমবার বোলিংয়ে এসেই প্রথম বলেই ইনফর্ম রাচিন রবীন্দ্রকে ফেরান কুলদীপ যাদব। ২৯ বলে ৩৭ রান করেন রবীন্দ্র।

চাপের মুহূর্তে কিউইদের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার কেইন উইলিয়ামসন হাল ধরতে পারেননি আজ। কুলদীপের বলে সহজ ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৭৫ রানে ৩ উইকেট হারানোর পর ৩৩ রানের জুটি গড়েন টম লাথাম এবং ড্যারেল মিচেল। লাথামকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন জাদেজা।

ভারতীয় স্পিনের সামনে খুব একটা সুবিধা করতে পারেননি বিধ্বংসী ব্যাটার গ্লেন ফিলিপসও। ড্যারেল মিচেলের সঙ্গে ৫৭ রানের জুটি গড়লেও রান এগিয়েছে খুব ধীরগতিতে। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে ফেরার আগে ৫২ বলে ৩৪ রান করেছেন দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটার।

তবে এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও অন্য প্রান্তে আগলে ব্যাটিং করেছেন মিচেল। ৪৬ তম ওভারে মোহাম্মদ শামির বলে আউট হওয়ার আগে ১০১ বলে ৬৩ রান করেন তিনি। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন ব্রেসওয়েল। ৪০ বলে তার ৫৩ রানের ঝোড়ো ইনিংসে ২৫১ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড।

ভারতের হয়ে বল হাতে দুটি করে উইকেট নিয়েছেন কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। মোহাম্মদ শামি এবং জাদেজা নিয়েছেন একটি করে উইকেট।

বিজ্ঞাপন

পড়ুন : ভারতের তৃতীয় নাকি ২৫ বছরের আক্ষেপ ঘোচাবে নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন