১১/১২/২০২৫, ১৪:২৫ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/১২/২০২৫, ১৪:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফাইনালে লাহোর, তিন উইকেট নিলেন রিশাদ

সাকিব আল হাসান ব্যাট ও বল হাতে বিবর্ণ থাকলেও রিশাদ হোসেন জ্বলে উঠলেন। সালমান মির্জার বলে টপ অর্ডার ভেঙে পড়ার পর বাংলাদেশি লেগ স্পিনার ঝলক দেখান। তাতে ২০৩ রানের বড় টার্গেটে নেমে ১০৭ রানে থামে ইসলামাবাদ ইউনাইটেড। ৯৫ রানে জিতে বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় করে ফাইনালে উঠলো লাহোর।

আগে ব্যাট করে মোহাম্মদ নাঈম ও কুশল পেরেরার হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ২০২ রান করে লাহোর। সাকিব এদিনও ডাক মারেন। রিশাদ ২ বল খেলে ৫ রানে দলীয় স্কোর দুইশ পার করেন।

লক্ষ্যে নেমে সালমানের বলে পাওয়ার প্লেতেই ৩৩ রানে চার উইকেট হারায় ইসলামাবাদ। সাকিব সপ্তম ওভারে বল হাতে নিয়ে ৯ রান দেন। পরের ওভারে রিশাদও খরুচে ছিলেন, দেন ১৪ রান। ইসলামাবাদকে প্রতিরোধ গড়ে দেওয়া সালমান আগাকে দশম ওভারে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন তিনি। তারপর ১২তম ওভারে বল হাতে নিয়ে অধিনায়ক শাদাব খানকে (২৬) ফেরান। তিন বল পর জেমস নিশামকে নিজের তৃতীয় শিকার বানান রিশাদ।

৯৫ রানে সাত উইকেট হারানো ইসলামাবাদ অসহায় আত্মসমর্পণ করে। তারপর নাসিম শাহ ও টাইমাল মিলসকে ফিরিয়ে বড় জয়ের সুবাস পেতে থাকে লাহোর।১৬তম ওভারের প্রথম বলে শাহীন আফ্রিদি হায়দার আলীকে ফিরিয়ে জয় নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

পড়ুন : ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, তবুও প্লে-অফে তার দল লাহোর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন