২৪/০১/২০২৬, ২১:৪১ অপরাহ্ণ
20 C
Dhaka
২৪/০১/২০২৬, ২১:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফিক্সিংয়ে জড়িত ক্রিকেটারদের বিপিএল খেলা নিয়ে যা বললেন বুলবুল

পাঁচ দল নিয়ে চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এরপর ১৯ ডিসেম্বর বিপিএল শুরু হয়ে ফাইনাল হতে পারে ১৬ জানুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এমন সম্ভাব্য সূচির কথা জানিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।

বিজ্ঞাপন

তবে বিপিএল শুরুর আগে আলোচনায় রয়েছে গত আসরের ফিক্সিংয়ে জড়িত সন্দেহভাজন ক্রিকেটাররা। তারা এবারের আসরে খেলতে পারবেন কি না— ক্রিকেট অঙ্গনে ঘুরছে নানা প্রশ্ন। এ নিয়ে গতকাল কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ফিক্সিং তদন্তে বিসিবির অবস্থান

এ প্রসঙ্গে বুলবুল বলেন, “আমরা এক চুলও নড়িনি। কোনো রিপোর্ট গায়েব করে দিইনি। এর ফলাফল, শাস্তি, মওকুফ— যা কিছু আছে, তারা নেবে। আমরা তাদের পূর্ণ এখতিয়ার দিয়েছি। একটি কমিটি কাজ করছে। যেহেতু কাজ চলছে, আমি এখন কিছু বলতে চাই না। নামগুলোও আমি বলতে পারব না। তবে তারা কাজ করছে।”

জাহানারা ও নারী ক্রিকেট নিয়ে বিসিবি সভাপতির মন্তব্য

জাহানারা ইস্যুতে বিসিবি প্রধান বলেন, “বিসিবির অবস্থান এখনো জিরো টলারেন্স প্রক্রিয়ার মধ্যেই আছে। ওই সময়সীমার মধ্যেই বিষয়টি পড়ে যাবে। যারা কাজ করছে, তাদের আমরা প্রভাবিত করছি না।

(নারী পরিচালক বিসিবিতে আসা প্রসঙ্গে) নারী ক্রিকেট সবসময় অবহেলিত মনে হয়। ৭ তারিখ প্রেসিডেন্ট হয়ে প্রেস কনফারেন্সে বলেছিলাম, আমাদের কোনো নারী পরিচালক নেই, নারী উইংয়েও নারী নেই। আমাদের লক্ষ্য আছে। সংবিধান পরিবর্তনের ক্ষমতা আমার নেই। পরিবর্তন করা গেলে আমি খুব খুশি হবো যদি নারী পরিচালক কয়েকজন আসেন। আমরা যেসব কোর্স করাব— ঠিক এই শব্দটাই ব্যবহার করেছিলাম— ‘জেন্ডার ইকুইলিটি।’

পড়ুন: হার্ট অ্যাটাক করে হাসপাতালে ফারুক আহমেদ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন