গাজা যুদ্ধের দ্বিতীয় বর্ষপূর্তিতে ফিলিস্তিনপন্থীদের প্রতিবাদ হয়েছে বলিভিয়ায়। স্থানীয় সময় মঙ্গলবার (৭ অক্টোবর) দেশটির লাপাজ শহরে ফিলিস্তিনের পতাকা হাতে বিশাল মিছিল বের করেন দেশটির সাধারণ মানুষ।
মিছিলকারীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানান এবং গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জাহাজগুলোকে ইসরায়েলের বাধাদানের প্রতিবাদ করেন। তারা ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড বহন করেন।
অনেককে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মডেল হাতে ধরে রাখতে দেখা যায়, যুদ্ধবিরোধী বার্তার প্রতীক হিসেবে।
বিজ্ঞাপন

