২১/০১/২০২৬, ১৬:৫৩ অপরাহ্ণ
26 C
Dhaka
২১/০১/২০২৬, ১৬:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফ্যাসিস্টদের কাউকেই নির্বাচন করার সুযোগ দেবে না গণঅধিকার পরিষদ : রাশেদ খান

আগামী নির্বাচনে কোনো ডামি এমপি, আওয়ামী পন্থি, ফ্যাসিস্ট কেউকেই অংশগ্রহণ করে নির্বাচন বানচাল করার সুযোগ দিবেনা গণঅধিকার পরিষদ, বলে মন্তব্য করেছেন এর সাধারণ সম্পাদক  মো. রাশেদ খান।

বিজ্ঞাপন

আজ রবিবার (৯  নভেম্বর) ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার একতারা মোড়ে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন ।

‎সে সময় তিনি আরও বলেন বেগম খালেদা জিয়া যে আসন গুলোতে নির্বাচন করবেন সেখানে কেউকে নমিনেশন দিবেনা গণ অধিকার পরিষদ। এছাড়াও তিনি বলেন, বেগম খালেদা জিয়া অনেক কষ্টে জেল জুলুম সহ্য করেছেন সবাই তাকে সমর্থন করবেন।

তিনি বলেন, সেরা নির্বাচন করার জন্য মুখের বুলিই শুধু শুনছি। রাজনৈতিক দলগুলোকে সান্ত্বনার বাণী শোনানো হচ্ছে। গণ-অভ্যুত্থানের পরে আমার কাছে মনে হচ্ছে, রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। বরং দেশে হানাহানি, মারামারি ও বিদ্বেষ বেড়েই চলেছে।

‎এ সময়  উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি প্রভাষক এম সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক রাশেদ রাজন,জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান আহমেদ রাইহান,যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো.মিশন আলী সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।

পড়ুন : রাঙ্গাবালীতে কর্মবিরতিতে ৭১ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

পড়ুন : হাসিনাকে মুক্ত করে দিচ্ছে ভারত? |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন