০৯/১২/২০২৫, ২০:৪৯ অপরাহ্ণ
23 C
Dhaka
০৯/১২/২০২৫, ২০:৪৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বঙ্গোপসাগরে ভারী গোলাবর্ষণ করবে নৌবাহিনী, সতর্কতা জারি

বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর বঙ্গোপসাগরে নির্ধারিত এলাকায় ভারী গোলাবর্ষণ করবে। তাই সব ধরনের বাণিজ্যিক জাহাজ, ট্রলার, বাল্কহেড, মাছ ধরার নৌকা ও কার্গো জাহাজ মালিকদের ওই সব এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে নৌ বাহিনী জানায়, গোলাকর্ষণের বিপজ্জনক এলাকা পতেঙ্গা হতে ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কুতুবদিয়া হতে ১১ কিলোমিটার পশ্চিমে, কক্সবাজার হতে ৩৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং হাতিয়া হতে ২৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। এই এলাকাসমূহে চলাচল অত্যন্ত বিপজ্জনক। তাই বাণিজ্যিক জাহাজ, ট্রলার, কোস্টার, বাল্কহেড, মাছ ধরার নৌকা, কার্গো জাহাজসহ সকল ধরনের নৌযানকে ওই এলাকা পরিহার করে নিরাপদ দূরত্বে চলাচলের জন্য অনুরোধ করা হলো।

গোলাবর্ষণের এলাকাসমূহ: মোংলা ফেয়ারওয়ে, পায়রা ফেয়ারওয়ে, পতেঙ্গা পয়েন্ট, কুতুবদিয়া, কক্সবাজার ও সেন্টমার্টিন।

বিজ্ঞাপন

পড়ুন : ডিসেম্বরে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন