২৫/০১/২০২৬, ৬:১০ পূর্বাহ্ণ
16 C
Dhaka
২৫/০১/২০২৬, ৬:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বঙ্গ নিয়ে এলো এক্সসাইটিং নতুন শো “গেম টাইম”

এই আগস্টে বঙ্গ নিয়ে আসছে উত্তেজনা, হাসি আর প্রতিযোগিতার রোমাঞ্চ— নতুন গেম শো ‘গেম টাইম’, যা আজ ২৫ আগস্ট প্রিমিয়ার হতে চলেছে! শো-টি প্রতি সোমবার রাত ৯টায় একযোগে বঙ্গ এবং এনটিভিতে প্রচারিত হবে।

‘গেম টাইম’-এর মূল আকর্ষণ হলো এর গতিময় ও জমজমাট কনসেপ্ট। অনুষ্ঠানটিতে দুটি দলে বিভক্ত হয়ে চারজন প্রতিযোগী অংশ নেন এবং মোট চারটি ভিন্নধর্মী রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন, যার প্রতিটিই একটি অন্যটি থেকে সম্পূর্ণ আলাদা। কোনো রাউন্ডে যেমন থাকছে বুদ্ধিমত্তার পরীক্ষা, তেমনি পরক্ষণেই হয়তো প্রতিযোগীদের মুখোমুখি হতে হবে মজার কোন ফিজিক্যাল চ্যালেঞ্জের। অনুষ্ঠানটি এমনভাবে সাজানো হয়েছে যাতে সব বয়সের দর্শকরাই এর থেকে ভরপুর বিনোদন পান। শুধু তাই নয়, অনুষ্ঠানের শেষে বিজয়ী দলের জন্য থাকছে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জেতার আকর্ষণীয় সুযোগ।

আপনি বন্ধুদের সাথে, পরিবারের সাথে, অথবা একাই খেলাটি উপভোগ করতে পারেন। ‘গেম টাইম’ আপনাদের জন্য নিয়ে আসছে হাসি, প্রতিযোগিতা এবং বিভিন্ন সারপ্রাইজের এক দারুণ প্যাকেজ। প্রতিটি রাউন্ড যেমন ভিন্ন, তেমনি প্রতিটি পর্বও একে অপরের থেকে আলাদা। পরের মুহূর্তে কী হতে চলেছে, তা আগে থেকে বলার কোনো উপায় নেই।

শো-টির ক্রিয়েটিভ প্রডিউসার ও উপস্থাপক ইব্রাহিম বলেন, “আমরা এমন একটি শো তৈরি করতে চেয়েছিলাম যা স্মার্ট, মজাদার এবং দেখতে দারুণ লাগবে। ‘গেম টাইম’ এমন একটি শো যা সবাই একসাথে উপভোগ করতে পারবে এবং সোফায় বসেই প্রতিযোগীদের সাথে নিজেরাও অংশ নিতে পারবে।”

ডিজিটাল প্রজন্ম এবং টিভি দর্শক—উভয়ের কথা মাথায় রেখেই ‘গেম টাইম’ তৈরি করা হয়েছে। এটি শুধু একটি শো নয়, বরং একটি সাপ্তাহিক আয়োজন, যেখানে দর্শকরা প্রতিযোগীদের সাথে হাসতে, উল্লাস করতে এবং নিজেদের বুদ্ধিমত্তার পরীক্ষাও নিতে পারবে। শো-টি পরিচালনা করেছেন অত্যন্ত প্রতিভাবান পরিচালক ওয়াহিদুল ইসলাম শুভ্র।

আজ ২৫শে আগস্ট থেকে প্রতি সোমবার রাত ৯টায় এনটিভি এবং বঙ্গ-তে দেখুন ‘গেম টাইম’। বঙ্গ-এর সকল ব্যবহারকারীর জন্য স্ট্রিমিং থাকছে একদম বিনামূল্যে। আর যদি কোনো কারণে মিস হয়ে যায়, তাহলেও চিন্তার কিছু নেই–কারণ বঙ্গ-তে যেকোনো সময় দেখে নেওয়ার সুযোগ তো থাকছেই।

বিজ্ঞাপন

পড়ুন : বিশ্বাস রেখো, নীরবতা মানে কোনো শূন্যতা নয় : শাকিব খান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন