০৬/১২/২০২৫, ২১:১২ অপরাহ্ণ
21 C
Dhaka
০৬/১২/২০২৫, ২১:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বন্দরে জনসচেতনতায় বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, অশ্লীলতা, সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জন-সচেতনতামূলক বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত ।
বৃহস্পতিবার(৬ নভেম্বর) বিকেল ৫ ঘটিকায় বন্দর উপজেলা ধামগড় ইউনিয়ন মনারবাড়ি ২নং বিট পুলিশ আয়োজিত বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জনাব মোঃ ইমরান আহম্মেদ পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, খ সার্কেল, নারায়নগঞ্জ।
এসময় প্রধান অতিথি বলেন, আমি বন্দর ও সোনারগাঁও উপজেলার দায়িত্বে যোগদান করে মাদক, ইভটিজিং ও জুয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। মাদকের সাথে কারো কোনভাবে সম্পৃক্ততা থাকবেনা সেটা পুলিশ সদস্য কিংবা যে কোন দলের ক্ষমতসসীন রাজনৈতিক ব্যাক্তিই হউক। এছাড়া মাদকের সাথে সম্পৃক্ত হলে তাকে চরম মূল্য দিতে হবে।
তিনি মহিলাদের প্রতি ঈঙ্গিত করে বলেন, শিক্ষিত জাতি গঠনে শিক্ষিত মায়ের ভূমিকা অপরিহার্য। তাই সমাজের বাল্য বিবাহ থেকে মা-বোনদের সচেতন হতে হবে।

বিজ্ঞাপন

ওসি লিয়াকত হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা কন্যা সন্তান কিন্তু কারো জন্য কোন বোঝা নয়। এটি দেশের সম্পদ। তাই বিভ্রান্ত না হয়ে একটি নিদিষ্ট সময় পর্যন্ত লেখাপড়া করে শিক্ষিত হও। সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে অর্থনীতির কান্ডারী করে তুলো। আমি বিশ্বাস করি তোমাদের হাত ধরেই একদিন বাংলাদেশ উন্নয়নের সর্বোচ্চে চূড়ায় পোঁছাবে। তিনি যে কোনো ধরনের অপরাধ সর্ম্পকে তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা জেলা পুলিশের হট লাইন নম্বরে ফোন করে জানানোর আহবান করেন।
স্থানীয় বিএনপি নেতা আমজাদ হোসেন মেম্বার বলেন, পুলিশিং সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনসম্পৃক্তা বৃদ্ধি লক্ষ্যে আমাদের এই আয়োজন।
এ সময় বিট পুলিশিং মতবিনিময় সমাবেশে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি,স্কুল-কলেজ, মসজিদ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুন: মনোনয়ন পরিবর্তনের দাবিতে মেহেরপুর ২ আসনে বিক্ষোভ সমাবে

দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন