২৫/০১/২০২৬, ৫:২২ পূর্বাহ্ণ
16 C
Dhaka
২৫/০১/২০২৬, ৫:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আমাদের বন্ধন আরও গভীর হোক’

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও আশফাকুর রহমান রবিনের বিয়ের তিন বছর পূর্ণ হয়েছে। গত বছরের ২০২৩ সালের ২৭ মে আশফাকুর রহমানের সঙ্গে ঘর বাঁধেন তিনি। সেই সময়েই অভিনেত্রীর ডিভোর্সের বিষয়টিও সামনে আসে। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরই রবিনকে বিয়ে করেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে তৃর্তীয় বিবাহবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেছেন আশফাকুর রহমান রবিন। যেখান পূর্ণিমার সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে বৈবাহিক জীবনের তিন বছর পূর্ণ হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন।

তার কথায়, ‘আলহামদুলিল্লাহ, আজ আমাদের বৈবাহিক জীবনের তিন বছর পূর্ণ হলো — যা ছিল ভালোবাসা, ধৈর্য আর অগণিত স্মৃতির এক অসাধারণ যাত্রা।’

রবিন লিখেছেন, ‘আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে তিনি আমাকে দিলারা হানিফ পূর্ণিমার মতো একজন জীবনসঙ্গী দিয়েছেন। যে আমাকে বোঝে, সমর্থন দেয়, আর সবসময় আমার পাশে থাকে। তুমি আমাদের এই পথচলাকে এতটা বিশেষ করে তুলেছো, আমি এর চেয়ে বেশি কিছু চাওয়া কল্পনাও করিনি।’

আমাদের বন্ধন আরও গভীর হোক উল্লেখ করে বলেন, ‘আমার প্রিয় স্ত্রী, তুমি আমার শান্তি, শক্তি। আমি দোয়া করি, আমাদের বন্ধন দিনে দিনে আরও গভীর হোক এবং আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে বরকত দান করুন।’

উল্লেখ্য, পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা। তবে ২০২২ সালে এসে নিজের বিচ্ছেদের খবর প্রকাশ করেন এই অভিনেত্রী। এরপরই আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হন আশফাকুর রহমান রবিনের সঙ্গে।

পড়ুন: ইতিহাস গড়তে নিউ ইয়র্কে শাহরুখ খান

দেখুন: প্রাক্তনের সাথে দীপিকার সিনেমা ‘সঙ্গম’ ! সঙ্গে থাকছেন স্বামী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন