১৮/০২/২০২৬, ১৫:০৬ অপরাহ্ণ
32 C
Dhaka
১৮/০২/২০২৬, ১৫:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বাংলাদেশের সংকটে পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

বাংলাদেশ যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে পাশে থাকবে জাতিসংঘ বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (১৫ মার্চ) ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শনকালে সেখানে কর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টা নিয়ে সন্তুষ্টি প্রকাশ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।

দীর্ঘ সাত বছর পর বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন আন্তোনিও গুতেরেস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বাংলাদেশের সংকটে পাশে থাকবে জাতিসংঘ

সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন গুতেরেস। রোহিঙ্গাদের সঙ্গে তিনি ইফতারে অংশ নেন।

তৃতীয় দিনেও কর্মব্যস্ত জাতিসংঘ মহাসচিব। গুলশানে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ছাড়াও কয়েকটি সেশনে অংশ নেন তিনি।

এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুপুর থেকে কয়েকটি রাজনৈতিক দলের নেতা, সংস্কারের উদ্দেশে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন জাতিসংঘের মহাসচিব।

এ ছাড়া ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের সুশীল ও যুব প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। এরপর বিকেলে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

দেখুন: তবে কি নেপালের রাজতন্ত্রই পথ দেখাচ্ছে শেখ হাসিনাকে?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন