১০/০২/২০২৬, ১৪:০২ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৪:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ১৬টি ব্যাটালিয়ন ও ২ হেডকোয়ার্টার করবে বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ (BSF) আরও ১৬টি ব্যাটালিয়ন গঠনের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই নতুন ব্যাটালিয়নগুলোতে প্রায় ১৭ হাজার জওয়ান নিয়োগ করা হবে। পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে পশ্চিম ও পূর্ব কমান্ডের জন্য দুটি ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার’ স্থাপন করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে বিএসএফের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং সীমান্ত নিরাপত্তা আরও জোরদার হবে।

বিজ্ঞাপন

নতুন ব্যাটালিয়নগুলো বিএসএফের রূপরেখা অনুযায়ী পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত পাহারার মতো প্রাথমিক দায়িত্ব পালনে সহায়তা করবে। এই বাহিনীগুলো পুরুষ ও নারী সদস্য নিয়োগপ্রক্রিয়া শিগগিরই শুরু করবে এবং আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে এই ইউনিটগুলো গঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএসএফের জন্য দুটি ফরোয়ার্ড হেডকোয়ার্টার অনুমোদন দিয়েছে। এর মধ্যে জম্মু ও পাঞ্জাবে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা জোরদারে জম্মুতে একটি ফরোয়ার্ড হেডকোয়ার্টার হবে। বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও উন্নত করতে অপর ফরোয়ার্ড হেডকোয়ার্টারটি হবে মিজোরামে।

বর্তমানে বিএসএফের সদস্যসংখ্যা প্রায় ২ লাখ ৭০ হাজার। এই বাহিনী কয়েক বছর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ২০ থেকে ২১টি নতুন ব্যাটালিয়ন গঠনের প্রস্তাব পাঠায়। অবশেষে সরকার ১৬টি নতুন ব্যাটালিয়ন গঠনে সম্মতি দিয়েছে।

নতুন ব্যাটালিয়ন গঠনের মাধ্যমে বিএসএফ সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে সক্ষম হবে এবং সীমান্তবর্তী অঞ্চলে চোরাচালান, অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করবে।

পড়ুন: ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যুতে জনতা পার্টি বাংলাদেশের শোক প্রকাশ

দেখুন: বাংলাদেশের আকাশ জয়ে যু*দ্ধে*র মহড়া

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন